সাধারণ জিজ্ঞাসা ও মেধা এক্সাম ব্যবহার নির্দেশিকা (FAQ)
মেধা এক্সামে লাইভ পরীক্ষা দেওয়া, রেজাল্ট যাচাই ও একাউন্ট ব্যবহার সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী জানুন।
মেধা এক্সামে কীভাবে লাইভ মডেল টেস্ট বা পরীক্ষা দেব?
মেধা এক্সাম পোর্টালে লগইন করে 'লাইভ এক্সাম' সেকশনে যান। সেখানে নির্ধারিত সময়ে শুরু হওয়া পরীক্ষায় ক্লিক করে সময়সীমার মধ্যে পরীক্ষা সম্পন্ন করে সাবমিট করুন। ফ্রি ও প্রিমিয়াম উভয় ব্যাচের পরীক্ষার্থীরাই সহজেই অংশ নিতে পারেন।
পরীক্ষার রেজাল্ট ও মেধা তালিকা কখন দেখতে পারব?
পরীক্ষা সাবমিট করার সাথে সাথেই তাৎক্ষণিক স্কোর, সঠিক-ভুল উত্তর এবং বিস্তারিত ব্যাখ্যা দেখতে পাবেন। পরীক্ষার সময় শেষ হলে পূর্ণাঙ্গ জাতীয় মেধা তালিকা (Merit List) প্রকাশিত হয়।
মেধা এক্সামে কোন কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়?
বিসিএস প্রিলিমিনারি (BCS), সমন্বিত সরকারি ব্যাংক নিয়োগ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, NTRCA শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ১১-২০তম গ্রেডের চাকরির প্রস্তুতি নেওয়া যায়।
অ্যাকাউন্টে সমস্যা বা পেমেন্ট সংক্রান্ত সহায়তা কোথায় পাব?
যেকোনো কারিগরি সহায়তা, প্রোফাইল আপডেট বা পেমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাদের যোগাযোগ পেজ-এ দেওয়া ইমেইল বা হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।